সেনাপ্রধান বিদায়ী সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সাথে

আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা একে অপরের প্রতি শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

প্রধান উপদেষ্টা তার দায়িত্বের সময়, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Comment