মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

মহুয়া টিভি, মহুয়া নিউজ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের চীন বিষয়ক বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে বৈঠকে ওয়াং ই এ কথা বলেন। বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই মন্তব্য করেছেন যে—যুদ্ধটি কখনোই হওয়া উচিত ছিল না এবং … Read more

ইরানের গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার নিন্দা জানাল কাতার

মহুয়া টিভি, মহুয়া নিউজ

পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্র সংশ্লিষ্ট ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও তেহরানের মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র—যা কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারিত অংশ—সংলগ্ন স্থাপনাগুলোতে এই হামলা চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে … Read more

রাশিয়ার ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিয়েছে

মহুয়া টিভি, মহুয়া নিউজ

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলে নিয়েছে। এসবের মধ্যে উত্তরাঞ্চলীয় সুমি অঞ্চলের সোপিচ এবং পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কালেনিকি রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রুশ কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করে। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে ১,২৫০ কিলোমিটার ফ্রন্টলাইনে কারা এগিয়ে আছে—এ নিয়ে মস্কো ও কিয়েভের বিপরীতমুখী দাবির মধ্যেই এই ঘোষণা আসে। টেলিগ্রামে দেওয়া এক … Read more

এলজিআরডি মন্ত্রী যা বললেন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে

মহুয়া টিভি, মহুয়া নিউজ

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) বিষয়ক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভবিষ্যতে দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কি না—সে সিদ্ধান্ত সংসদে নেওয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার দুই সিটিসহ ছয়টি সিটি করপোরেশনের প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর তিনি … Read more

করদাতা প্রবাসীদের জন্য NBR চালু করলো বিশেষ সুবিধা

মহুয়া টিভি, মহুয়া নিউজ

বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিল আরও সহজ করতে বিশেষ নিবন্ধন সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ব্যবস্থায় মোবাইল ফোনের পরিবর্তে করদাতার নিজস্ব ই-মেইলে ওটিপি (OTP) পাঠিয়ে পাসওয়ার্ড রিসেট ও নিবন্ধন সম্পন্ন করা যাবে। এনবিআর জানিয়েছে, যেসব করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর … Read more

যেভাবে হবে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন

মহুয়া টিভি, মহুয়া নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে আগের সংসদের স্পিকার পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন—তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর বিএনপি জোট … Read more

পুনঃভর্তি ফি নেয়া যাবে না শিক্ষার্থীদের কাছ থেকে

মহুয়া টিভি, মহুয়া নিউজ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা নিশ্চিত এবং জবাবদিহি জোরদারের লক্ষ্যে নতুন ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নীতিমালা’ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে পুনঃভর্তি ফি আদায় করা যাবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১৮ ফেব্রুয়ারি বুধবার  এ নীতিমালা জারি করে। টিউশন ফি ও অতিরিক্ত অর্থ … Read more

জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

মহুয়া টিভি, মহুয়া নিউজ

জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল … Read more

রমজানে সংযমের মধ্য দিয়ে শান্তি ও স্বস্তি ফিরে আসুক : মির্জা ফখরুল

মহুয়া টিভি, মহুয়া নিউজ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বাণীতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পবিত্র রমজান উপলক্ষে তিনি বাংলাদেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। … Read more

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, বাজার তদারকি জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার থেকে দেশে সিয়াম … Read more