ইরানের গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার নিন্দা জানাল কাতার

পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাসক্ষেত্র সংশ্লিষ্ট ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী দেশ ও তেহরানের মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্র—যা কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারিত অংশ—সংলগ্ন স্থাপনাগুলোতে এই হামলা চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।

তিনি সতর্ক করে জানান, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে, পাশাপাশি এ অঞ্চলের মানুষ ও পরিবেশের ওপরও এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আল-আনসারি আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে উত্তেজনা কমানোর আহ্বান জানান।

Leave a Comment