জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রিটটি করেন আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
আবেদনকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।
এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিলের আবেদনও জানান তিনি।
উল্লেখ্য, রিট আবেদনের শুনানির পর আদালত এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।