শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা বাংলাদেশে পৌঁছেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি এ শপথ বাক্য পাঠ করাবেন।

এদিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।

Leave a Comment