প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যগণ যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে

মহুয়া টিভি, মহুয়া নিউজ

নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে প্রথম কর্মদিবসের মধ্য দিয়ে। দিনটির সূচনায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। একই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করার কর্মসূচি রয়েছে। সকাল … Read more

শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা

মহুয়া টিভি, মহুয়া নিউজ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা বাংলাদেশে পৌঁছেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন। ঢাকায় অবস্থিত নেপাল দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. … Read more

তারেক রহমান আজ ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন মুফতি সৈয়দ রেজাউল করিম-এর বাসায়। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান-এর বাসায় যান তারেক রহমান। সেখানে তাকে ফুলেল … Read more

নতুন মন্ত্রীদের জন্য ৩৭টি সরকারি বাসভবন প্রস্তুত : গণপূর্ত উপদেষ্টা

নতুন প্রধানমন্ত্রীর পছন্দ ও অভিপ্রায় অনুযায়ী তার সরকারি বাসভবন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন সংক্রান্ত বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দল যেভাবে চাইবে, সেভাবেই ব্যবস্থা করা হবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রীদের বাসভবন প্রসঙ্গে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। … Read more

কোনটি হবে নতুন প্রধানমন্ত্রীর বাস ভবন?

প্রায় দুই দশক পর আবারও রাষ্ট্রক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রক্রিয়া শুরু হতেই আলোচনায় উঠে এসেছে—নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান কোথায় থাকবেন। ২৪-এর গণআন্দোলনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। সেই সময় ছাত্র-জনতার বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’। পরবর্তীতে ভবনটি ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করা হয়। ফলে … Read more

সেনাপ্রধান বিদায়ী সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টার সাথে

মহুয়া টিভি, মহুয়া নিউজ

আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা একে অপরের প্রতি শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনকালীন বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্বের সময়, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকালে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ … Read more